নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত- ১
ডাকাতি / আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত- ১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের চা দোকানদার আরিফ এবং আফাজ উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। আরিফের ছোট ভাই নাহিদ জানান রাত২ টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল আরিফের পাকা বিল্ডিং এর ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে দরজা খুলে আরো ৭-৮ জন ডাকাত রোমের ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা ঘরের ভিতর প্রবেশ আমার ভাই আরিফ হোসেনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ৩০ হাজার টাকা এবং তার স্ত্রী কানে থাকা এক জোড়া কানের জিনিস নিয়ে যায়। এ সময় পাশের বাড়ির আফাজ উদ্দিন পরিবার ডাকাতির ঘটনা টের পেয়ে ঘর থেকে বাহির হলে ডাকাতরা তখন তাদেরকে জিম্মি করে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা এবং একজোড়া কানের জিনিস ও একটি গলার চেইন লুটে নেয়।

এ সময় আফাজ উদ্দিন এর ছেলে রিফাত কে ডাকাতরা কুপিয়ে গুরুতর আহত করে। তিনি আরো জানান ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। সম্প্রতি আড়াইহাজার ঢাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে সাধারণ জনগণ পুলিশের টহল জোরদারের দাবী জানান।০১৭৯৫৯৯৯৩৯৩ । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...