নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গুলি ছুড়ে ! ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট
হামলা / গুলি ছুড়ে ! ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ফতুল্লার সাহাজাহান রোলিং মিলসের সামনে মাদক বিক্রিকে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারধর করে লীলাফুলা জখম করা অভিযোগ পাওয়া গেছে দাপা ইদ্রাকপুর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ইয়াবা সোহেলগংদের বিরুদ্ধে। এ বিষয়ে একই এলাকার মৃত.বাবুল হোসেনের ছেলে ভুক্তভোগী মো.নুর হোসেন ইয়াবা সোহেলগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়,উল্লেখিত বিবাদীরা এলাকায় খারাপ প্রকৃতির লোক এবং বিভিন্ন অপরাধমুলক কান্ডে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা।
বিবাদীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। বিবাদীদের বিরুদ্ধে একাধীক মামলা ও রহিয়াছে। আমি দীর্ঘদিন যাবৎ আমার উক্ত ঠিকানায় ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। বিভিন্ন সময় বিবাদীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসিয়া নেশাজাত দ্রব্য সেবন করিয়া অসামাজিক কার্যকলাপ করিয়া বেড়ায়। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর সকাল অনুমান ১০টায় উল্লেখিত বিবাদী ইব্রাহিম ড্রাইভারের ছেলে ইয়াবা সোহেল, মৃত.ইসমাইলের ছেলে বিশাল, মহনের ছেলে জসিম, মৃত.জাকিরের ছেলে কালু , আনোয়ারের ছেলে বাবু @ চুল্লা বাবু ও রনিসহ ১০/১২জন অজ্ঞাত,
সর্ব সাং- শাহজাহান রোলিং মিলস, আমার দোকানের সামনে আসিয়া নেশাজাত দ্রব্য সেবন করায় আমি বিবাদীদেরকে এই ব্যাপারে বাঁধা নিষেধ করিলে উল্লেখিত বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া লাঠি সোডা, হকিস্টিক, ধারালো রামদা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে আমার দোকানের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আমাকে এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া মারাত্মকভাবে নীলাফোলা জখম করে।
মারামারির একপর্যায়ে উল্লেখিত বিবাদীদের মধ্যে হইতে অজ্ঞাতনামা বিবাদী তাহার হাতে থাকা পিস্তল দিয়া আমাকে চিরতরে শেষ করার উদ্দেশ্যে আমাকে লক্ষ্য করিয়া গুলি করে। গুলিটি লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় আমি প্রাণে বেঁচে যাই।
পরবর্তীতে বিবাদীরা আমাকে মারধর করিয়া আমার দোকানে থাকা ২ লক্ষ টাকা নিয়া চলিয়া যায় এবং আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। ঘটনার বিস্তারিত আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...