নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি ল২০ হাজার টাকা জরিমানা
জরিমানা / নারায়ণগঞ্জে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি ল২০ হাজার টাকা জরিমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর সামনে ঔষধের (ফার্মেসী) দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলাসাড়ে ১১ টার দিকে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাব,নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের একটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয় আজকে সারাদেশে ফার্মেসীতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ঔষধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ফার্মেসী পয়েন্ট নামে একটি ঔষধের দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার টিমের উপস্থিতি টের পেয়ে প্রত্যেকটি ফার্মেসী গায়ের মূল্যে স্যালাইন বিক্রি করা শুরু করেন। অভিযান চলাকালে ফার্মেসী মালিকদের অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেলিমুজ্জামান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...