নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   মাটি,কয়লা ও পাতা ব্যবহার করে চা বাগানে শিশুদের সঙ্গে ছবি আঁকলো সমগীত
ব্যাতিক্রম আয়োজন / মাটি,কয়লা ও পাতা ব্যবহার করে চা বাগানে শিশুদের সঙ্গে ছবি আঁকলো সমগীত
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বছরব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শিল্পী এস.এম.সুলতানের জন্ম শতবর্ষ উদযাপন করছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। এর অংশ হিসেবে শনিবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের মৌলভী চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে ‘শিশু চিত্র কর্মশালা’ আয়োজন করে সংগঠনটি। কর্মশালায় বিদ্যালয়টির বিভিন্ন শ্রেনির ৫২জন শিক্ষার্থীকে চা বাগানের মাটি, পাতা ও কয়লা ব্যবহার করে ছবি আঁকতে উৎসাহিত করা হয়। শিল্পী সালেহ মাহমুদ ও শিল্পী অমল আকাশ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন । কর্মশালা বিষয়ে শিল্পী সালেহ মাহমুদ বলেন, ‘সুলতান প্রকৃতি থেকে নানা উপাদান সংগ্রহ করে তা থেকে রঙ তৈরি করে ছবি আঁকতেন।

চা বাগানের শিশুরা যেহেতু প্রকৃতির মধ্যেই থাকে তাই আমরা ভেবেছি সুলতানকে স্মরণ করে তার মতো করেই প্রকৃতি থেকে রঙ সংগ্রহ করে তাই দিয়ে বাচ্চাদের ছবি আঁকতে উৎসাহ জোগাবো। চা বাগানে নানান রঙের মাটি পাওয়া যায়। ছবি আঁকার জন্য তাকে পয়সা খরচ করে দামী রঙও কিনতে হবে না। তার বাড়ির চারপাশে যা কিছু আছে, তা দিয়েই সে মনের মতো ছবি আঁকতে পারে। যদিও চা বাগানের আদিবাসী শ্রমিকদের নিজস্ব সংস্কৃতিতে প্রকৃতি থেকে রঙ তৈরি করে আলপনা করার চর্চা আছে।’ অন্য দিকে আয়োজক এবং শিল্পী অমল আকাশ বলেন, চা শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে বেশি নিগৃহীত। তাদের সন্তানরা চাইলেও দামি রঙ কিনে তা দিয়ে ছবি আঁকতে পারে না। তাই সুলতানের জন্মশতবর্ষে আমরা প্রকৃতি থেকে ছবি আঁকার উপকরণ সংগ্রহ করে তা দিয়ে ছবি আঁকার জন্য চা বাগানের শিশুদেরকেই বেছে নিয়েছি। শিশুরা দারুণ উৎসাহের সঙ্গে কাজটি করেছে। মুড়ই ছড়া খাসিয়া পুঞ্জির মেন্ত্রী আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং কর্মশালায় শিশুদের সঙ্গে সময় কাটান।

এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট জেলার ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মণ, মৌলভি চা বাগানের প্রধান শিক্ষক সবিতা কৈরি, সহকারী শিক্ষক জ্যোৎস্না নুনিয়া, রাজু পাশি, মৌলভীবাজার জেলা বাসদ সদস্য এডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য চা শ্রমিক নেতা কিরণ বৈদ্য, মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির প্রধান জ্ঞান উরাং, সমগীতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীথি ঘোষ, সদস্য বিশ্বজিৎ দাস সোহাগ এবং দীপা পোদ্দার।শিল্পী সুমিত দাস, শিল্পী অসিত বুনার্জি, শিল্পী বর্ষা দেবনাথ এবং জয় দাস প্রশিক্ষণে সহযোগি হিসেবে ছিলেন। কর্মশালায় শিশুদের আঁকা ছবি পরবর্তীতে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...