নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের বিমান ভ্রমণ
ভ্রমন / রূপগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের বিমান ভ্রমণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বিমান নিয়ে পথে ব্যতিক্রমী ভ্রমণের আয়োজন করেন উপজেলার তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির। জানা গেছে গত ২৩ সেপ্টেম্বর ১৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫০ জনকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকা থেকে সিলেট আকাশ পথে ভ্রমণ করা হয়।

শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মধ্য এ ভ্রমণ উপভোগ করে। শিক্ষার্থীরা হলেন, ফারহানা আক্তার, লাকী, সূর্বণা, বৈশাখী আক্তার, মাহরাব হোসেন, জিসান আহমেদ, তাসনীম আহমেদ, আব্দুর রহমান,সাদিয়া আক্তার, মাহমুদা, হালিমা আক্তার, সুমাইয়া। এ ভ্রমণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এম,এ হান্নান সবুজ, বাবুল মিয়া, শাহাদাত হোসেন, আসফাক আবির, শিক্ষিকা রেহানা আমিন রাজিয়া আক্তার, রোকসানা, নিপা মোনালিসা, রোমানা,৷ জিনাত সুলতানা, শারমিন আক্তার, মাহিনুর বেগম,আসমা উল হুসনা অংশ নেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০২১, ২০২২ সালের ধারাবাহিকতায় ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জের শীর্ষে রয়েছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। চলতি শিক্ষাবর্ষে মানবিক শাখার ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ ৫ পেয়েছে।

 

৫ জন গোল্ডেন A+ সহ শতভাগ পাস করেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল করতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আকাশ পথে ভ্রমণ করা হয়। তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদিরবলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করাতে আকাশ পথে এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আকাশ পথে ঘুরে খুব আনন্দ পেয়েছে। আগামী ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও বিমানে ভ্রমন করানো হবে।“সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সু-পরামর্শ প্রত্যাশা করছি”।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...