নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজার গ‍্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ নিহত ২ দগ্ধ ২
বিস্ফোরন / আড়াইহাজার গ‍্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ নিহত ২ দগ্ধ ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়নগঞ্জের আড়াইহাজারে চারতলা ভবনের একটি ফ্ল‍্যাটে অবৈধ গ‍্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ চারজন দগ্ধ হয়েছে। এ ঘটনায় দ্বগ্ধ ২ জনের মৃত্যু হয়েছে।  দ্বগ্ধ দুজনের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদরের দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ অ‍্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিপা আক্তারের মৃত্যুর বিষয়টি তার বড় বোন ইভা ইসলাম গনমাধ‍্যমকে নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জিনা গেছে আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড় এলাকার সরকারিসফর আলী কলেজের দক্ষিণ পাশে ছানিউল্লাহ নামে এক ব‍্যক্তির চারতলা ভবনের চতুর্থ তলার ফ্লাটটি নিয়ে হাসিনা মমতাজ তার পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকেন। ওই ভবনে তিতাস গ‍্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে গ‍্যাস সংযোগ নেন বাড়ির মালিক। ওই পাইপ লাইনের লিকেজ থেকে জমা গ‍্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই সময় ভবনে বসবাসকারী সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানিয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিস্ফোরণে জিয়াউর রহমান সোহান(৪৫), চায়নি বেগম সায়মা(২৫), হাসিনা মমতাজ(৫৫),

ও তার মেয়ে নিপা আক্তার (২৫) অগ্নিদগ্ধ হন। উদ্ধার করে তাৎক্ষণিক তাদেরকে আড়াইহাজার স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাদেল অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ অ‍্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটৈ রেফার করেন। এদের মধ‍্যে বার্ণ ইউনিটে নিপা আক্তার মারা যায়। খবরটি নিশ্চিত করেছেন তার বড় বোন ইভা ইসলাম। ঘটনার সত‍্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন। অগ্নিদগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‍্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...