নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক
আটক / সোনারগাঁয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী’র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ তাকে আটক করেন।
শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী শাহজাহান(৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।
নিহতের স্বজনরা জানান,নিহত শাহাজাহানের ২য় স্ত্রী  রোজিনাকে নিয়ে কাচঁপুর এলাকার আক্কাস আলীর বাড়ীতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্ডকোষে আঘাত করেন। এসময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...