নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামী লীগের শোক প্রকাশ
শোক / স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামী লীগের শোক প্রকাশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফতুল্লা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে আওয়ামী লীগ এক নিষ্ঠ নেতাকে হারালো আর ইউনিয়নবাসী একজন যোগ্য অভিভাবককে হারালো। যে অভাব পুরনীয় নয়। স্বপন চেয়ারম্যানের মৃত্যুতে আওয়ামী লীগের ভীষণ ক্ষতি হয়ে গেল। বর্তমান পরিপ্রেক্ষিতে লুৎফর রহমান স্বপনের বেঁচে থাকা প্রয়োজন ছিল। জীবদ্দশায় লুৎফর রহমান স্বপন দলের প্রত্যেকটি সভা সমাবেশে উপস্থিত ছিল।
এখন তাকে আর কোন সভা সমাবেশে দেখা যাবে না এটা ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লুৎফর রহমান স্বপনের আত্মার মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন তাহাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...