নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নিউইয়র্কে গ্লোবাল সম্মেলনে আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে সদস্য মনোনীত মেয়র আইভী
২ বছর ২১৪ টি নগরীর দায়িত্ব পালনে / নিউইয়র্কে গ্লোবাল সম্মেলনে আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে সদস্য মনোনীত মেয়র আইভী
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে স্ট্রং সিটি নেটওয়ার্কের চতুর্থ বৈশ্বিক সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  মেয়র  ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২৫ সদস্যবিশিষ্ট  Strong Cities Network এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ এর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী দুই বছর এই পর্ষদ বিশ্বের ২১৪টি নগরীর বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ ও কৌশলপত্র প্রণয়নে একসাথে কাজ করবেন।
এ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম যোগদান করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। মেয়র আইভী তার বক্তব্যে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন।
এ সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের ১১৫ জন মেয়র, গভর্ণর ও নগর কর্মকর্তাসহ প্রায় ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন নগরীতে বিদ্যমান ঘৃনা, উগ্রবাদ ও মেরুকরণ প্রতিরোধ বিষয়ে তাদের গৃহিত কার্যক্রম, উত্তম অনুশীলন, অভিজ্ঞতা উপস্থাপন করে।
এখানে উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিগত ২০১৬ সালে Strong Cities Network এর সদস্যপদ অর্জন করে। Strong Cities Network নারায়ণগঞ্জ নগরীর বিদ্যমান ঘৃণা, উগ্রবাদ ও মেরুকরন প্রতিরোধ করে সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি সহনশীল নগর গঠনে একসাথে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...