নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি
অপসারন / রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে কলম বিরতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্টার কর্মকর্তা মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর অনিয়ম, হুমকি, স্বেচ্ছাচারিতা ও দলিল লেখক, দাতা- গ্রহীতাদের সঙ্গে দূর্ব্যবহার, অসদাচরনের প্রতিবাদে তার অপসারণের দাবিতে কলম বিরতি কর্মসুচি পালন করেছে ভুক্তভোগীরা। গতকাল ২৪ সেপ্টেম্বর রবিবার রূপগঞ্জ পুর্ব দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহবায়ক মুশফিকুর রহমান রিপনের নেতৃত্বে রূপগঞ্জের স্থানীয় সকল দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডারগণ অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতী কর্মসূচি পালন করেন। এসময় বক্তারা বলেন,

রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্টার নানা অনিয়মের মাধ্যমে আমাদের জিম্মি করে তুলেছেন। অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে। এ সাব রেজিস্ট্রারকে প্রত্যাহার না করা পর্যন্ত দলিল লেখকদের কলম চলবে না। আমরা দূর্নীতিবাজ সাব রেজিস্ট্রার মহিউদ্দিন আব্দুল্লাহর প্রত্যাহারের জোরদাবি জানাচ্ছি।

এ ব্যাপারে রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভূমি আইন বাস্তবায়নে দলিল লিখকদের বা জমি মালিকদের আপত্তি থেকে ভুলবুঝাবুঝি হচ্ছে। এটা দলিল লিখকদের বুঝিয়ে সমাধান করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...