নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে মাকে আটকে মেয়েকে গণধর্ষণ
গণধর্ষণ / আড়াইহাজারে মাকে আটকে মেয়েকে গণধর্ষণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরে ডুকে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টায় আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার অভিযুক্তরা হলেন- আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে ছরহাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫), মনির হোসেনের ছেলে সুজন (২৪)।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাদীনির মেয়ে (২৬) এর বিবাহ হওয়ার পর তার স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়া বাদীনির বাড়ীতে অবস্থান করে আসছিল। বাদীনির কন্যা প্রায়ই বিভিন্ন জরুরী কাজে স্থানীয় এলাকার বাজারে আসা-যাওয়ার পথে বিবাদীগন উত্যক্ত সহ বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এতে সাড়া না দেয়ায় ক্ষুব্দ হয়ে ঘটনার সময় বাদীনি প্রকৃতির ডাকে সারা দিতে বসত ঘরের দরজার খিল খুলিয়া বাইরে গেলে বিবাদীগন বসত ঘরে প্রবেশ করে। এরপর দুজন বাদীনিকে ধরে মারধর করে এবং বসত ঘরে নিয়া মুখ বেধে পার্শ্ববর্তী রুমে বন্দি করে রাখে। বাদীনির মেয়ে প্রতিবাদ করিলে তাকে বিবাদীরা মারধর করে এবং তাদের সাথে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার ভয়ভীতি দেখিয়ে আশিক ও এনামুল বাদীনির মেয়েকে জোরপূর্বক কয়েকদফা ধর্ষণ করে। আশিক ও ছরহাব এসময় বাদীনিকে পার্শ্ববর্তী রুমে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত যারা যৌন হয়রানী করে। একই সাথে আশিক, ছরহাব ও সুজন তাদের হাতে থাকা তাদের মোবাইলে বাদীনির কন্যার নগ্ন আপত্তিকর ছবি সহ ভিডিও ধারণ করে উক্ত বিষয়ে কারো কাছে নালিশ অথবা থানা পুলিশকে করলে উক্ত ছবি সহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদান করে।
পরবর্তীতে সকালে বাদীনির মেয়ে বিষ খাইয়া আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষনিক বাদীনির মেয়েকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে ঢাকা কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...