নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
মৃত্যুদন্ড / আড়াইহাজারে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। সোমবার ওই আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামী মোঃ নাইমুর রহমানের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এ ছাড়া লাশ গুম করার কারণে তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং সেই সাথে অর্থ দন্ডের আদেশ দেন আদালত। দন্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার মোঃ আব্দুল জব্বারের ছেলে।
নারায়ণগঞ্জ  আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। আদালতের সরকার পক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহাম্মেদ রকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্ত আসামী আড়াইহাজার থানার পুরিন্দা বড়বাড়ি এলাকার জনৈক নান্নুর বাড়ীতে ভাড়া বাসায় থাকা কালে পাশের বাড়ীর লিজা আক্তার (৬) নামে এক শিশুকে আইসক্রীম ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে বলপূর্বক ধর্ষণ ও হত্যা করে লাশ কাঁথা দিয়ে মুড়িয়ে চৌকির নিচে লুকিয়ে রাখে।
পরে পরিবারের লোকজন সন্দেহ বশত নাইমুর রহমানের ঘর তল্লাশী করে চৌকির নিচ থেকে লিজার লাশ বের করে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর ২০২১ ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...