নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   ধর্মীয় মর্যাদায় বন্দরে জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
ভাবগাম্ভীর্যে / ধর্মীয় মর্যাদায় বন্দরে জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  যথা যোগ্য মর্যাদায় বন্দরে ৪৮তম ঐতিহাসিক জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বটতলা মোড় থেকে জশনে জুলুস শোভাযাত্রাটি বের হয়ে বন্দরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে এসে  জুলুসের শোভাযাত্রাটি সমাপ্ত করা হয়। জশনে জুলুস শোভাযাত্রার নেতৃত্ব প্রদানসহ আখেরী মোনাজাত পরিচালনা করেন  আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবাদেী  (মা.জি.আ.)।
জুলুস মোবারককে কেন্দ্র করে বন্দরের প্রধাণ প্রধাণ সড়কে তোড়ন, ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, লিফলেট ছেয়ে গেছে। আখেড়ী মোনাজাতের পূর্বে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, মুসলমান দেখতে সব এক রকম। তাহলে নবীর দুশমন আপনি কিভাবে চিনবেন? ঈদে মিল্লাদুন্নবী আসলে নবীর দুশমন চেনা যায়। ওরা নবীর আগমনে খুশি না। এজন্য তারা ঈদে মিল্লাদুন্নবী’র বিরোধীতা করে। নবীর শানে কোন কথা শুনলেই তাদের গাজ্বলে যায়। ওই সকল বেদাতী মৌলবিদের চিহিৃত করতে হবে। যারা নবীর আগমনে খুশী হয় মনে রাখবেন তারা নবীর আশেক।
যারা নবীর আগমনে বিরোধীতা করে তারা নবীর দুশমন। জুশন জুলুস উদযাপন কমিটির সভাপতি হাজী মোবারক হোসেন কমল খান বলেন, সৈয়দ মোঃ আবেদ শাহ আল মাদানী (রঃ) এর নেতৃত্বে বাংলাদেশে সর্ব প্রথম জশনে জুলুসের প্রতিষ্ঠা হয়। নবীর শিক্ষা বুকে ধারন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকলকে মনে রাখতে হবে এটা কারো ব্যাক্তিগত অনুষ্ঠান না। এই জুলুস নবীর শানের অনুষ্ঠান। জশনে জুলুস আমরা অতিতে করেছি ভবিষ্যতেও করব। জশনে জুলুসে শোভাযাত্রায় ওই সময় উপস্থিত ছিলেন জশনে জুলুস উদযাপন কমিটি সাধারন সম্পাদক হাজী আশাবুদ্দিন আশু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশাসহ নবীর শতশত আশেকান বৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...