নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ভূঁয়া দলিল লিখতে গিয়ে ধরা পড়ে বরখাস্ত হলেন রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা 
বরখাস্ত / ভূঁয়া দলিল লিখতে গিয়ে ধরা পড়ে বরখাস্ত হলেন রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শারমিন আক্তার একটি ভূঁয়া দলিল লিখতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি মাসের ১৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা সাব রেজিস্ট্রার আ.ন.ম বজলুর রহমান মন্ডল তাকে প্রাথমিক ভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাব রেজিস্ট্রি অফিসের একাধিক সূত্র জানান, অফিসের দলিল লেখক সামসুজ্জামান রনির স্ত্রী শারমিন আক্তার মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি ভুয়া দলিলের নকল দেয়ার চুক্তি নেয়।
সেই মোতাবেক কাজ করতে গিয়ে তার স্বামী বৈদ্যেরবাজার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সামসুজ্জামান রনির সহযোগিতায় দলিলের নকল তৈরির কাজ করার সময় কাকতালিয়ভাবে দলিলের নকল প্রদান কর্মকর্তা ইসমাইল ওই কক্ষে গিয়ে নকল দলিল লেখার বিষয়টি দেখে ফেলে। নকল প্রদান কর্মকর্তা ইসমাইল নকল নবিশ শারমিন আক্তারকে ওই দলিলের নকলের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন উত্তর দিতে না পারায় তার সন্দেহ হয়।
পরে তিনি দেখতে পান অভিযুক্ত শারমিন আক্তার সূচিপত্র, পে-অর্ডার এবং ভুয়া দলিল নাম্বার বসিয়ে ভুয়া নকল তৈরি করছেন। বিষয়টি তাৎক্ষণিক সাবরেজিস্ট্রারকে জানালে তিনি নকল নবিশ শারমিন আক্তারকে অফিসের সকল প্রকার কাজ করা থেকে বিরত রাখেন।
এ ব্যাপারে বৈদ্যেরবাজার সাবরেজিস্ট্রার আ,ন,ম বজলুর রহমান মন্ডল ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে প্রাথমিকভাবে ওই নকল নবিশকে বরখাস্ত করা হয়েছে। আগামী সপ্তাহে মিটিংয়ে এ বিষয়ে স্থায়ী ব্যবস্থা করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...