নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁও ভ্রমণ গাইডের মোড়ক উন্মোচন 
ভ্রমন গাইড / সোনারগাঁও ভ্রমণ গাইডের মোড়ক উন্মোচন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
সোনারগাঁও প্রতিবেদকঃ ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থানের পরিচিতি ও সংক্ষিপ্ত তথ্য নিয়ে রচিত সোনারগাঁও ভ্রমণ গাইডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদের হল রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের রেজিষ্ট্রেশন অফিসার মোজাম্মিল হক মাসুদ রচিত এ ভ্রমণ গাইডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রেজওয়ান উল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ডিসপ্লে কর্মকর্তা একেএম আজাদ সরকার,  বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার,
বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরজাহান বেগম প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখক একেএম মোজাম্মিল হক বলেন, সোনারগাঁও একটি ঐতিহাসিক জায়গা।  এখানে নানা প্রত্নতাত্ত্বিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই সোনারগাঁওকে প্রত্ন নগরী হিসেবে ঘোষণা দেয়ার দাবি করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...