নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁওয়ে ফার্নিচারের গুডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
আগুন / সোনারগাঁওয়ে ফার্নিচারের গুডাউনে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় এক ফার্নিচার দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঢাকা ক্লাসিক ফার্নিচার এন্ড ডোর সেন্টার নামের ওই গোডাউনে রক্ষিত বিপুল পরিমাণ সেগুন কাঠ ও গামারী কাঠসহ তৈরি ফার্নিচার রক্ষিত ছিল। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি চল্লিশ হাজার টাকা। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সব মালামাল ভষ্মিভূত হয়েছে।ফার্নিচার দোকানের মালিক অনিল দাস জানান,রাত দুইটা পয়তাল্লিশ মিনিটে মার্কেটের পাহারাদার আমাকে মোবাইলে আগুন লাগার খবর দেয়।

আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু আশপাশে পানি না থাকায় প্রয়োজনীয় পানির সংকটে আগুন নেভানো বাঁধার মুখে পরে। প্রয়োজনীয় পানির সমস্যায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোডাউন ঘর ও সকল মালামাল ভস্মিভূত হয়ে যায়।অনিল দাস আরো বলেন,

কয়েক মাস আগে তিনি এ গোডাউনটি স্থানীয় আবুল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছেন। তিনি অনেক টাকা ব্যাংক ঋন নিয়ে এ ব্যবসা শুরু করেছেন।চলতি মাসের ১৩ তারিখেও তিনি প্রায় ছয় লক্ষ টাকার নতুন সেগুন কাঠ মজুদ করেছিলেন।এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...