নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
খুন / রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় গোলজার হোসেনের বাড়িতে। ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে । জানা যায় আরশাফ ও পায়েল ঐ এলাকার গোলজার হোসেনের ছেলে। বুধবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এমন লোমহর্ষক ঘটনা ঘটে।

জানা যায় প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল পায়েল (২০) মধ্যরাতে ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম দুষ্টুমির ছলে সুড়সুড়ি দেয় । এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙ্গে গেলে জেদের বশে পাশে থাকা ফল কাটার ছুঁড়ি দিয়ে বড় ভাইয়ের বুকে ও পেটে ছুড়ি দিয়ে আঘাত করলে তার রক্তক্ষরণ হতে থাকে। এসময় পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রাতে পুলিশকে খবর দিলে অপরাধী ছোটভাই পায়েলকে হত্যার কাজে ব্যবহৃত ছুঁড়িসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত পায়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ এফএম সায়েদ বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...