নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
দখল / আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাইজাদী ইউনিয়নের ছোটশালমদী মৌজায় সিংহদী বাজার সংলগ্ন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঘটনাটি ঘটে। উক্ত সময়ে প্রতিপক্ষের সগীর মোল্লা, জাকির মোল্লা, জামাল মোল্লা, সানাউল্লাহ মোল্লা অজ্ঞাত ৫০-৬০ জন লোক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজিয়া আক্তারের সম্পত্তির বাউন্ডারি ওয়াল বেকু দিয়ে ভেঙ্গে দখল করার চেষ্টা করে।

বেকু দিয়ে বাউন্ডারি ওয়াল ভাঙ্গার চেষ্টা চালানোর সময়, জমির মালিক রাজিয়া আক্তারের লোকজন বাঁধা দিলে তাদের উপর হামলা চালিয়ে রাহাত, আঃ হাকিম ও সাব্বির নামে ৩ জনকে পিটিয়ে আহত করে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় জবরদখলের ভিডিও করার সময় হাকিমের হাতে থাকা একটি এনড্রয়েট মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে ভেঙ্গে ফেলে সন্ত্রাসীরা। রাজিয়া আক্তারের ভাই অলি আহমেদ জানান, আমার বোনের সম্পত্তি ক্রয় করার পর থেকে বিবাদী সগীর মোল্লা গং সম্পত্তিটি জরব দখলের চেষ্টা চালায়।

পরবর্তী সময়ে আমি নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি মোকাদ্দমা নং – ৬৫৮/২৩ এর পরে আবারও একটি বন্টননামা মামলা দায়ের করি যাহার মামলা নং ৩৬৩/২২ । নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ আদালত সর্বোপরি বিবেচনা করে উক্ত সম্পত্তিতে ১৪৫ দ্বারা জারি করে উভয় পক্ষকে সম্পত্তির উপর স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আড়াইহাজার থানায় বিষয়টি অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রনে আনে।

প্রতিপক্ষ জাকির মোল্লা গং জানান, পৈত্রিক সূত্রে মালিক হয়ে আমাদের জমিতে আমরা কাজ করতে গিয়েছি।
আড়াইহাজারে থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান ঘটনার সত্যতা পাওয়া গেছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মামলা নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত উভয় পক্ষকে আদালতের নির্দেশ অনুযায়ী যার যার অবস্থানে থাকার কথা বলা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...