নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   প্রতারকের কাছ থেকে দুবাই প্রবাসী ২২ লাখ টাকা মালামাল উদ্ধার
উদ্ধার / প্রতারকের কাছ থেকে দুবাই প্রবাসী ২২ লাখ টাকা মালামাল উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে প্রবাস ফেরৎ এক প্রতারকের কাছ থেকে ২২ লাখ টাকা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। কামতাল পুলিশের তথ্য সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বান্দেরজলা এলাকার মকবুল আহমেদ এলাকার ছেলে নাছির উদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে দুবাই প্রবাসে বসবাস করে আসছে।
বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে শহিদ মিয়া একই দেশে থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত তৈরি হয়। সহিদ মিয়া প্রবাস থেকে সম্প্রতি সময়ে দেশে আসে। বন্ধুত্বের সুবাদে নাসির মিয়া প্রবাস ফেরৎ সহিদ মিয়ার নিকট তার বাড়িতে পৌছে দেওয়ার জন্য ২টি র্স্মাট ফোন, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের চুড়ি ও ৪টি রেং দেয়।
প্রতারক শহিদ মিয়া নাছির উদ্দিনের উল্লেখিত মালামাল তার বাড়িতে পৌছে না দিয়ে আত্মসাতের পাঁয়তারা করে। পরে ক্ষতিগ্রস্থ প্রবাসী নাছির উদ্দিন দেশে ফিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতা চাইলে এ ঘটনায় উল্লেখিত ফাঁড়ি ইনর্চাজ ও পুলিশ পরিদর্শক  এ এইচ এম মাহমুদ এর নেতৃত্বে একই ফাঁড়ি উপ-পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করে মালামালের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...