নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   ১৫তম বছরে পদার্পণ করলো রোকেয়া বিশ্ববিদ্যালয়
১৫তম বছরে পদার্পণ করলো রোকেয়া বিশ্ববিদ্যালয়
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ (১২ অক্টোবর) ১৪ বছর পেরিয়ে ১৫তম বছরে পদার্পণ করলো। ২০০৮ সালের এইদিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে ২০০৯ সালের ৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়। ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর শহরের লালবাগ ও মডার্ণ মোড় এর মাঝামাঝি এলাকায় ৭৫ একরের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে।বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে শিক্ষাদান কার্যক্রম চলছে। এছাড়া উচ্চতর গবেষণার জন্য রয়েছে ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। মোট শিক্ষক রয়েছেন ১৮৪ জন। শিক্ষার্থী রয়েছেন প্রায় আট হাজার।নির্মাণাধীন একটি ছাত্রী হলসহ মোট চারটি আবাসিক হল, প্রশাসনিক ভবন, চারটি একাডেমিক ভবন, কেন্দ্রিয় লাইব্রেরি, মসজিদ ক্যাফেটেরিয়া ভবনসহ আবাসিক স্থাপনা রয়েছে।বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ যোগদানের পর এই বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার সুদক্ষ পরিচালনায় বিশ্ববিদ্যালয় চার বছরের সেশনজটমুক্ত এক বছরেই হচ্ছে। আশা করা হচ্ছে ২০২২ সালের মধ্যে এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সেশনজটমুক্ত হবে।এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে ‘প্রতিষ্ঠা দিবসের অঙ্গীকার, সেশনজটমুক্ত হবে এবার’ প্রতিপাদ্য ধারণ করে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। বিশ্ব বিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে এক প্রেরিত বার্তায় এসব কর্মসূচি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বার্তায় উল্লেখ করা হয়েছে, দিবসের শুরুতে সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...