নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বুদ্ধিদীপ্ত চিন্তার জগৎ – ফারহানা ইসলাম 
মুক্ত চিন্তা / বুদ্ধিদীপ্ত চিন্তার জগৎ – ফারহানা ইসলাম 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

বুদ্ধিদীপ্ত চিন্তার জগৎ,,,– ফারহানা ইসলাম

চিন্তার চেয়ে চিতার আগুন ভালো। কথাটা প্রায়ই আমরা বলি। তারপর ও কি আমরা, চিন্তা করা বন্ধ রাখি!! উত্তরে বলবো না। চিন্তা ছাড়া মানুষ! অসম্ভব। কথা হচ্ছে চিন্তার ধরনটা কি রকম। সু-চিন্তা নাকি দুঃচিন্তা।

আমরা প্রতিটা কাজের আগে এমনকি সারাদিন কোনো না কোন কিছু নিয়ে নিজস্ব চিন্তায় মগ্ন থাকি। এটাই হলো নিজের সাথে নিজের বোঝাপড়া। মানুষের নিজস্ব চিন্তার জগৎ যত পরিষ্কার হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া যতবেশি ক্লিয়ার থাকবে, ততবেশি স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা কাজে সঠিক পদক্ষেপ নিতে পারবে।

আমরা জানি কি ? “নিজস্ব চিন্তার জগতে প্রবেশের অধিকার নেই কারো”।

ধরি, প্রথম পক্ষ-দ্বিতীয় পক্ষ।
প্রথম পক্ষ কোন কথা, কোন বিষয় এমনভাবে দ্বিতীয় পক্ষকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় পক্ষ এত মনোযোগ সহকারে শুনছে, পাশথেকে যে-কেউ দেখলে মনে করবে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে তার কথা বোঝানোতে সক্ষম। প্রথমপক্ষ ভুলভাল কিছু একটা বুঝিয়ে ধরেই নেয় তার চিন্তাটা দ্বিতীয় পক্ষ সত্য বলে নিজের মনে লালন করছে। কিন্তু না। এটা ভাবা হবে সবচেয়ে বড় বোকামি।

কেননা, দু’জন মানুষ যখন সামনাসামনি কথা বলে, এই কথা বলার মাঝেও প্রতিটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতে থাকে, নিজের সাথে নিজে বোঝাপড়া করে। তার সামনে দাঁড়িয়ে যে মানুষটা অনর্গল কথা বলে যাচ্ছে সে কি সঠিক কথা বলছে না-কি ভুলভাল বোঝাচ্ছে তখনই সে বুঝতে পারে। যদি, তার নিজস্ব চিন্তার জগৎটা “বুদ্ধিদীপ্ত” হয়।

সুতরাং আসুন না, আমরা আমাদের নিজস্ব চিন্তার জগৎকে বুদ্ধিদীপ্ত করি। অযথা, অকারনে কথার ধোঁকা থেকে নিজেকে নিজে বাঁচাই। নিজেকে উন্নত করি, নিজের বুদ্ধিদীপ্ত চিন্তার জগৎ দ্বারা।

লেখক – ফারহানা ইসলাম

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...