নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সোহাগ পরিবহনে আগুন| প্রানে বেঁচে গেল ৪২ যাত্রী 
অগ্নিকান্ড / রূপগঞ্জে সোহাগ পরিবহনে আগুন| প্রানে বেঁচে গেল ৪২ যাত্রী 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য ৪০-৪২জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও দ্রুত নামতে গিয়ে আহত হয়েছে অন্তত ৮-১০ জন যাত্রী।রবিবার (০৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পরে ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ টিনমেইল এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটিতে আগুনের শিখা দেখতে পেয়ে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

এ সময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর কিছুক্ষণ পরেই পুরো বাসে আগুন ধরে যায়।সোহাগ বাসে থাকা আতঙ্কিত যাত্রীরা জানান ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৮-১০ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী এস এফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে ও পাশে থাকা ইউ এস বাংলা হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে চলে জায়।এস এফ টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল ভূঁইয়া বলেন,

রাস্তার পাশেই অমাদের কারখানা হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। এই বিষয়ে রূপগঞ্জ থানার (এসআই) আব্দুল করিম বলেন, আগুনে দগ্ধ সোহাগ বাসটি উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানার চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...