নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরন কর্মসূচী উদ্বোধন 
উদ্বোধন / রূপগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরন কর্মসূচী উদ্বোধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন-৪ পর্যায় প্রকল্পের আওতায় বিনামূল্যে ৫ হাজার চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার রূপসীস্থ বাসভবনে এ চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে রূপগঞ্জে ৫ হাজার চারা গাছ বিতরণী শুরু করেছি। রূপগঞ্জের প্রত্যেকটি এলকায় এ চারা গাছ রোপন করা হবে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্কুল ও এলাকায় এ চারা গাছ বিতরণ করা হবে। আপনাদের যেখানে খালি জায়গা আছে অন্তত একটি করে গাছ লাগান। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফিরোজ ভুইয়া,

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সমসের আলী, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...