নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ছাত্র ফ্রন্টের নির্বাচিত জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা
পরিচিত সভা / ছাত্র ফ্রন্টের নির্বাচিত জেলা আহবায়ক কমিটির পরিচিতি সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে নারায়ণগঞ্জ জেলা শাখার ১১ তম কাউন্সিলে নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত সাইফুল ইসলাম আহবায়ক ও নাছিমা আক্তার সদস্যসচিব সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার ১১ তম কাউন্সিল কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আজ ১১ অক্টোবর’২৩ সকাল ১১ টায় ২নং রেলগেটস্থ কার্যালয়ে জেলার সভাপতি মুন্নি সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চা লনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, অর্থ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও এই রাষ্ট্রের ঘোষিত অঙ্গীকার সরকার বাস্তবায়ন করতে পারেনি। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করার বদলে “টাকা যার শিক্ষা স্বাস্থ্য তার’ এই নীতিতে চলছে দেশ।
শিক্ষার সংকট বহুগুন বেড়েছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের দামসহ সকল নিত্যপন্যের দামই উর্ধ্বমূখী। এ যেন শিক্ষার্থীদের সাথে শাসকশ্রেনীর নির্মম পরিহাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে সন্ত্রাস ও দখলদারিত্ব। এই ক্রমবর্ধমান শিক্ষা ব্যয়ের ফলে সৃষ্ট আর্থিক সংকটে ঝরে পড়ছে দেশের বিশাল অংশের শিক্ষার্থী।
গত ৮ সেপ্টেম্বর স্যমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১১ তম নারায়ণগঞ্জ জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়।  কাউন্সিলে নির্বাচিত ৮ সদস্যের কমিটি পরিচয় করিয়ে দেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন।
কমিটি তালিকা :
আহবায়ক-সাইফুল ইসলাম
সদস্য সচিব-নাছিমা আক্তার
সদস্য জিহাদ হোসাইন, তানজিলা আক্তার, নিশাত আহাম্মেদ, আবু বক্কর সিদ্দিক ইসলাম শ্রাবণ রোকন মিয়া, উৎসব মিয়া।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...