নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীর চোখের পর্দা গুরুতর জখম
হামলা / জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীর চোখের পর্দা গুরুতর জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে ছেলেকে পিটিয়ে মায়ের চোখের পর্দা ফাটিয়ে দিল প্রতিপক্ষ। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানার অভিযোগ সূত্রে জানাজায় বুধবার সকাল ৮.৩০ ঘটিকায় উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

দীর্ঘদিন যাবত ওই এলাকার জহিরুলের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল আউয়ালের ছেলে আলমগীর গং দের সাথে । বুধবার সকালে আলমগীর গং দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে জোরপূর্বক জহিরুলের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করার সময় জহিরুলের স্ত্রী রুবী ও ছেলে রাজু মিয়া বাঁধা দিলে প্রতিপক্ষ আলমগীর,বেলায়েত, মাহমুদুল গং তাদেরকে পিটিয়ে আহত করে।

একপর্যায়ে মাহমুদুল রুবীর চোখে ঘুষি দিলে চোখের পর্দা ফেটে যায়। ওই সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাঁদেরকে উদ্ধার করে করে আড়াহাইজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...