নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর ) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে নিশংসভাবে গুলি চালিয়ে হত্যা করে ঘাতকেরা। ঐ হত্যাকাণ্ডের দিন শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে সেই কুলাঙ্গারেরা। অবুঝ শিশু শেখ রাসেলের মাথার পিছন থেকে গুলি করে হত্যা করা হয়।

ঐ দিনের হত্যাকান্ডের ঘটনায় ৩ জন হত্যাকারী এখনও জীবিত আছে। আমরা প্রধানমন্ত্রী’কে বলবো ঐ কুলাঙ্গারদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনা হউক। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের অন্যতম সদস্য এড. আনিসুর রহমান দিপু,

জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সাবেক মহিলা সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...