নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে আ’লীগের কার্যলয় ভাংচুর মামলায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী আটক
গ্রেফতার / বন্দরে আ’লীগের কার্যলয় ভাংচুর মামলায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনে মামলায় বন্দরে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে আটক করেছে পুলিশ।  আটককৃতদের বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ২৬(১১)২২নং মামলায় এদেরকেকে আদালতে প্রেরন করা হয়। আটককৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকার মৃত রমিজ উদ্দিন ওরফে টুনু মিয়ার ছেলে যুবদলের সভাপতি গোলজার হোসেন (৪৬)  বন্দর থানা ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে বন্দর থানা বিএনপি নেতা জিল্লুর রহমান (৫৭) একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে গোলাম ফারুক (৬০) ও নবীগঞ্জ ৭৬/১ জিএ রোড নবীগঞ্জ কদম রসুল খাদেমপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে নুর আক্তার পুতুল (৫২) ।
এর আগে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানিয়েছে, প্রতিদিনের রুটিং মাফিক গত মঙ্গলবার রাতে ধামগড় ফাঁড়ি পুলিশ ও বন্দর থানা পুলিশ পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত বিএনপি ও যুবদলের ৪ নেতাকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃতদের আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত ১৮ নভেম্বর ২০২২ইং বিকেলে বন্দরে বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক বন্দরে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যলয় ভাংচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরন ঘটায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...