নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রূপগঞ্জের ৫৪ মন্ডপে জেলা পরিষদের চেক বিতরণ
শারদোৎসব / শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রূপগঞ্জের ৫৪ মন্ডপে জেলা পরিষদের চেক বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার ৫৪টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার ডাক বাংলোতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রত্যেকটি মন্ডপের প্রতিনিধি হাতে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আয়োজিত বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, জেলা পরিষদের সদস্য আনসার আলী, সীমা রাণী পাল শীলা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন,

উপজেলা আওয়ামীলীগ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলার সভাপতি গনেশ চন্দ্রপাল, তারাবো পৌরসভার আড়িয়াবো পূজা মন্ডপের সভাপতি শ্রী তাপস চন্দ্র পাল।এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে ধর্ম নিরপেক্ষতার জন্য। আজ এ দেশে নিরপেক্ষতা আছে বলেই রূপগঞ্জে ৫৪ টি মন্ডপে পূজা করতে পারছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...