নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
সংঘবদ্ধ ডাকাত / আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতি প্রস্তুতি কালে চার ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। ‌বুধবার দিবাগত রাত দুটার দিকে উপজেলার দুপ্তার পশ্চিমপাড়া দিঘির পাড় এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকাদেরকে ঘেরাও করে একটি পিকআপ ভ্যান সহ, ডাকাত সন্দেহে চারজনকে আটক করে । পরে স্থানীয় জনসাধারণ ডাকাতদের কে আড়াইহাজার থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটককৃত ডাকাতদেের কাছ দেশীয় অস্ত্রশশস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করে পুলিশ।

আটকৃত ডাকাতরা হল রংপুর জেলার কাউনিয়া থানার মিনাবাজার গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারা মিয়া (৩৫) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার লাড়িখাল গ্রামের আইবালির ছেলে সুজন (৪৫), নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দক্ষিন শাকতলা গ্রামের হেদায়েতুল্লাহর ছেলে রবিউল আলম (৩০) এবং কুমিল্লা জেলার মেঘনা থানার দাউদকান্দি এলাকার ফজলুল হকের ছেলে শাহাবুদ্দিন (৩৩)

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ, আহসাউল্লাহ্ জানান, ডাকাত সন্দেহে এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদ চলছে, তাদের সাথে জড়িত অন্যান্যদের আটক করার অভিযান সহ মামলার প্রস্তুতি নেয়া হয়েছে, তদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...