নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে অনুমোদন ছাড়াই চলছে ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টার
দেখার কেউ নেই / বন্দরে অনুমোদন ছাড়াই চলছে ডিজিটাল ডায়াগনোষ্টিক সেন্টার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর ইউনিয়নের হাই সাহেবের মোড় এলাকায় সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিচালিত হচ্ছে অখ্যাত পরীক্ষালয় ‘‘ডিজিল্যাব ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার’’। স্থানীয় আব্দুল হাই সুপার মার্কেটের ২য় তলা ভাড়া নিয়ে দি আল বারাকাহ হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ মশিউর রহমান বেশ কিছুদিন ধরে বিনা বাধায় চালিয়ে আসছে। একজন এমবিবিএস ডাক্তার হয়েও অবৈধ পন্থায় ডায়াগনোষ্টিক সেন্টার পরিচালনা করার বিষয়টি সাধারণ মহলে নানা প্রশ্নের সঞ করছে।
অন্যদিকে উক্ত ডায়াগনোষ্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষার মেশিন ব্যবহার করা হচ্ছে তাতে ভুল রিপোর্ট দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান,ডিজিল্যাব ডায়াগনোষ্টিক সেন্টারটি ডাক্তার মশিউর রহমান নিজ স্বার্থ হাসিল করার জন্য দিয়েছেন। দি বারাকাহ হসপিটালের সঙ্গে তারা চুক্তি করে এই সেন্টারটি এখানে দিয়েছে। রোগীদের কোন সমস্যা হোক বা না হোক ডাঃ মশিউর রহমান তাদের হাতে পরীক্ষা করার জন্য তার নিজ ডায়াগনোষ্টিক সেন্টারের ঠিকানা দিয়ে পাঠিয়ে দেন।
অথচ এই ডায়াগনোষ্টিক সেন্টারটি পরিচালনায় না নেয়া হয়েছে সিভিল সার্জনের অনুমোদন না পরিবেশের ছাড়পত্র। বিষয়টি স্থানীয় প্রশাসনের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। তাতে এলাকার নিরীহ মানুষজন রোগের পরীক্ষার নামে রোগীর হয়রানি চিরতরে বন্ধ হবে। এ ব্যাপারে ‘‘ডিজিল্যাব ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার’’এর মালিক ডাঃ মোহাম্মদ মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,সিভিল সার্জন,পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য কাগজপত্র জমা দেয়া হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...