নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ঐতিহ্যবাহী বোস কেবিন রক্ষা ও শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধন
২৬ অক্টোবর বিকাল ৩ টায় / ঐতিহ্যবাহী বোস কেবিন রক্ষা ও শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবিতে প্রতিবাদ সভা মানববন্ধন
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শত বর্ষের অধিক পুরানো ঐতিহ্যবাহী বোস কেবিনের জমি ও মালিকানা বিক্রি হলেও শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধ না করার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী ঘোষনা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৩ টায় বোস কেবিন প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হবে। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখবেন নারায়নগঞ্জ শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা এড.মাহবুবুর রহমান ইসমাইল সহ নারায়নগঞ্জের বিভিন্ন শ্রমিক নেতৃবন্দ,

সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা সংগঠনের নেতৃবৃন্দ।বুধবার ২৫ অক্টোবর বিকেলে বোস কেবিন শ্রমিক কর্মচারীবৃন্দের পক্ষে রাম প্রসাদ সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসে গোপন ভাবে বর্তমান বোস কেবিনের মালিক তরোক বোস তার এক বন্ধুর কাছে বোস কেবিনের জমি ও মালিকা বিক্রি করে দেয়।

এ ক্ষেত্রে ২০ থেকে ৫০ বছরের পুরানো শ্রমিক কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করা হয়নি। অপর দিকে ঐতিহ্যবাহী বোস কেবিন বন্ধ হয়ে যাওয়ার অনিশ্চয়তার মধ্যে পড়ে। প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য পাওনা সহ বোস কেবিন রক্ষার দাবি জানাবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...