নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর সড়ক কাজের উদ্বোধন
উদ্বোধন / সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর সড়ক কাজের উদ্বোধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে।
বুধবার বিকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে রাস্তার পাকাকরণ কাজ ও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর এবং বিজয় পার্ক উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর এর উদ্বোধন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভুইয়া,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাবেদ রায়হান জয়।
এছারাও অত্র ইউনিয়নে আরোও কয়েকটি গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর ও প্রেমের বাজারে ব্রিজের উদ্বোধন করেন এমপি খোকা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জাপা পৌর নেতা হাসান ইমাম,হারুন মেম্বারসহ অত্র ইউনিয়নের সকল মেম্বারগন, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দা বদরুল ইসলাম বলেন, ‘এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক।
দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিয়ে স্থানীয় লোকজন চলাফেরা করছে।
সড়কটি পাকাকরণের ফলে এলাকার শত শত মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। সড়কটি পাকাকরণ করায় স্থানীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা মহোদয়ের প্রতি এলাকাবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...