নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দুই মাসের কন্যা সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে 
হত্যা / দুই মাসের কন্যা সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ মাদকাসক্ত বাবার বিরুদ্ধে 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ  স্বামী-স্ত্রীর ঝগড়ার বলি হয়েছে দুই মাসের কন্যাশিশু সন্তান আয়েশা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর মালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ওই এলাকার জসিম মিয়ার বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয়রা জানান,জসিম মিয়ার বাড়িতে হৃদয় (২৫) ও নাদিরা (২০) দম্পতি বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর মধ্যে তাদের ঘরে জন্ম নেয় শিশু আয়েশা। বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

স্ত্রী নাদিরা সকাল ১০ টায় কাঁচপুর বাজারে মেয়ের জন্য দুধ কিনতে যান পরে বাসায় এসে দেখেন তার মেয়ে আর বেঁচে নেই। কান্নাকাটির আওয়াজ পেয়ে আশপাশের লোকজন এসে দেখেন মেয়ে শিশু ঘরের মেঝেতে পরে আছে। মেয়ে শিশুর বুকে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। তারা ধারনা করছেন মেয়ের পিতা বুকে চাপ দিয়ে শ্বাসরোধ করে শিশু কন্যাকে হত্যা করেছে। এলাকাবাসী আরও জানান, হৃদয় একজন মাদকাসক্ত, তার স্ত্রীর সাথে সব সময় ঝগড়া লেগেই থাকতো। মৃত শিশুর মা নাদিরা আক্তার জানান, কাঁচপুর সোনাপুর বালুর মাঠ এলাকার জসীম মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। এক সময় তারা গার্মেন্টস কর্মী ছিলেন।

সিনহা গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন কাজ করে তাদের সংসার চলে। তার স্বামী হৃদয় মিয়া গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। তাছাড়া তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা নাদিয়া ও ঘাতক বাবা হৃদয়ের খালা জামেলা বেগমকে আটক করা হয়েছে, ঘাতক পিতা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...