নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অবরোধে কভারভ্যানে আগুন দেওয়ার অভিযেগে ৪ জন আটক
আগুন দিতে গিয়ে আটক / অবরোধে কভারভ্যানে আগুন দেওয়ার অভিযেগে ৪ জন আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে কভারভ্যানে আগুন দেওয়ায় ২ জন গুলিবিদ্ধসহ ৪জনকে আটক করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।  বিএনপির ডাকা ৩ দিন অবরোধের শেষ দিনে এ ঘটনা ঘটে।

২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় রূপগঞ্জের কোশাব এলাকার হাইওয়ে সড়কে কভারভ্যানে আগুন দেয়ার অপরাধে ৪ জন আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন গোলাকান্দাইল হরগাঁও এলাকার গোলাম মাওলার ছেলে শাহাদাত বিন সাজু ওরফে সাজু বয়স (২১),

গোলাকান্দাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ভুলতা ইউনিয়ন মাসুমাবাদ এলাকার আলমগীর মোল্লার ছেলে তাওহিদুল আলম জিসান বয়স (২১) ভুলতা ইউনিয়ন ছাত্রদলের দুই নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পড়াবো এলাকার শাহ আলমের ছেলে মেহেদী হাসান মিরাজ, সদস্য মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল। ঠাকুরবাড়ির টেক এলাকার মোজাম্মেল হক ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আসিফ বয়স (২২) সাংগঠনিক সম্পাদক মুড়াপাড়া কলেজ ছাত্রদল।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান আরো জানান বিএনপির ডাকা অবরোধে সর্বমোট ৮ জনকে আটক করা হয়েছে।

মোস্তাফিজ আরো জানান,

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে কোশাব এলাকায় টায়ারের আগুন লাগানোর সংবাদ শুনে এসআই জাহিদুলসহ একটা দল নিয়ে ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখি দুর্বৃত্তরা দুইটি কভারভ্যানে আগুন দিয়ে মিছিল করছে।। এসময় দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে ছড়াগুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করি। পরে পালিয়ে যাওয়া আহত দুর্বৃত্তদের দুইজনকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...