নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্বামীর সড়ক দূর্ঘটনার কথা বলে ডেকে গৃহবধূ গণধর্ষণ |  ধর্ষক রিয়াজ গ্রেফতার
মোবাইলেই ধর্ষনের দৃশ্য ধারন / স্বামীর সড়ক দূর্ঘটনার কথা বলে ডেকে গৃহবধূ গণধর্ষণ |  ধর্ষক রিয়াজ গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সড়ক দূর্ঘটনার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের মোবাইলেই ধর্ষনের দৃশ্য ধারন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাগলার শান্তি নিবাস এলাকায় এঘটনায় ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূ রিয়াজসহ দুই জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরও তিনজনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করে। রাতে থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই রিয়াজকে গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ফেরি করে ভাঙ্গারী সংগ্রহ করে তা বিক্রি করে। তারা পাগলা পূর্বপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করার সুবাদে রিয়াজ ও অভিযুক্ত রাকিবের সাথে তাদের পূর্ব পরিচয়। বৃহস্পতিবার সকাল ৯টায় রিয়াজ ফোন করে করে বাদীর স্বামী কোথায় আছে জানতে চেয়ে তাকে জানায় তার স্বামী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে পাগলা এলাকায় আছে। খবরপেয়ে বাদী তার ৫ বছর বয়সী সন্তানকে নিয়ে দ্রুত পাগলা সূর্য সিনেমা হলের সামনে যায়। সেখান থেকে তাকে রিয়াজ পাগলা শান্তি নিবাস এলাকার একটি বাড়ীতে নিয়ে যায় এবং বাসার ভেতর বাদীর স্বামী শুয়ে আছে বলে।

পরে শিশু সন্তান সহ সে ঘরে প্রবেশ করলে অভিযুক্ত রাকিব সহ তিন যুবক সেখানে আগে থেকেই অবস্থান করছে। বাদীর কোলে থাকা শিশু পুত্রকে নিয়ে অজ্ঞাত এক যুবক ঘরের বাইরে বের হয়ে যায়। গ্রেফতারকৃত রিয়াজ সহ অপর তিনজন ঘরের দরজা বন্ধ করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের পর ধর্ষণে দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। এতে বাদী অসুস্থ হয়ে পড়লে শিশু পুত্রকে কোলে দিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং কাউকে ঘটনাটি না বলার জন্য হুমকি প্রদান করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। দ্রুত সময় তাদের গ্রেফতার করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...