নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   দাদনের টাকা না পেয়ে পিকআপ চালককে  নির্যাতনে হত্যা
হত্যাকান্ড / দাদনের টাকা না পেয়ে পিকআপ চালককে  নির্যাতনে হত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে দাদনের পাওনা টাকা আদায়ের নামে এক পিকআপ চালককে ৪ দিন আটক রেখে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে।  শনিবার ( ৪ নভেম্বর) সকালে ধামগড় ফাঁড়ি পুলিশ নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ কলাবাগ এলাকায় এ র্নিমম ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম মতিয়ার (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার  গুবিনাথপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই লাভলু মিয়া জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপির দেওয়ানবাগ কলাবাগ গ্রামের শাহিন খন্দকারের কাছ ৪০ হাজার টাকা দাদন নিয়ে  তার পিকআপ গাড়ী চালাতেন মতিয়ার। দাদনের টাকা আদায় করতে গত মঙ্গলবার রাতে পিকআপ মালিক শাহিন তাকে তার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। মালিক পক্ষের নির্যাতনে পিকআপ চালক মতিয়ার শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে  স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে  ঘোষণা করেন।  খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ  নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরন করেন।

এসআই তহিদুল ইসলাম জানান, আটক রেখে নির্যাতনে একজন মারা গেছে। এখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের  মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...