নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে আইডি হ্যাক করে বিভিন্ন ভাতার টাকা নিয়ে যাচ্ছে প্রতারক চক্র
প্রতারনায় শেষ সম্বলটুকু হারাচ্ছে / আড়াইহাজারে আইডি হ্যাক করে বিভিন্ন ভাতার টাকা নিয়ে যাচ্ছে প্রতারক চক্র
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

শাহজাহান কবীর – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বয়ষ্ক, প্রতিবন্ধী এবং বিধবা ভাতাভোগী প্রায় শাতাধীক লোকের সরকারী ভাবে দেয়া ভাতার  টাকা নগদ আইডি হ্যাক করে নিয়ে গেছে প্রতারক চক্র। এ ব্যাপারে ভুক্তভোগীরা সোমবার সকালে প্রতিকার চেয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে ভীর জমায়। সমাজ সেবা অধিদপ্তর বলছে, এ ব্যাপারে আগেই সকল সুবিধাভোগীদেরকে শতর্ক করা হয়েছিল। কিন্তু তারা শতর্ক না হয়ে প্রতারক চক্রকে তাদের আইডির ওটিপি নম্বর দিয়ে দিয়েছে। এ জন্য তারাই দায়ী। এ ধরণের ঘটনা আরও ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।

ভুক্তভোগী উপজেলার হাইজাদী ইউনিয়নের দড়িসিঙ্গারপুর কলাগাছিয়া গ্রামের দরিদ্র রিকসা চালক জহিরুল ইসলাম জানান, তার প্রতিবন্ধী ছেলে তাওহিদের নামে তার মোবাইলের নগদ একাউন্টে ২ হাজার ৫ শ টাকা আসে। প্রতারক চক্র তাকে ফোন করে তার একাউন্টে আরও টাকা আসবে বলে জানিয়ে নগদ একাউন্টের ওটিপি নম্বর চায় । সে না বুঝে প্রতারককে তার একাউন্টের ওটিপি নম্বর দিয়ে দিলে তার টাকা গুলো প্রতারক নিয়ে যায়। একই কথা জানান খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী এলাকার প্রতিবন্ধী রোকয়োর বোন কোহিনুর আক্তার ও তার মা। তারা জানান, তাদের নগদ একাউন্টে রোকেয়ার নামে ২ হাজার ৫শ ৬৭ টাকা আসে। কিন্তু একই কায়দায় প্রতারক চক্র তাদের টাকা গুলোও নিয়ে গেছে। এ রকম ভুক্তভোগী রয়েছে প্রায় শতাধীক।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে আলাপ হলে তিনি জানান, গত দু মাসের ভাতা মিলিয়ে ১৮ হাজার ৭শ ৮৪ জন ভাতাভোগীর মধ্যে শতকরা ৮৮ ভাগ লোককে বিভিন্ন প্রকার ভাতার টাকা প্রদান করা হয়েছে। সাড়াদেশে এ ধরণের প্রতারণা চলছে -এ সংবাদ পেয়ে সুবিধাভোগীদের প্রত্যেককে আগেই শতর্ক করা হয়েছে । তারা যেন তাদের পিন নম্বর বা ওটিপি নম্বর কাউকে না দেন। তার পরও তারা এ ভুলটি করেছেন। এর জন্য তো অফিস দায়ি না। কারণ অফিস তাদের টাকা তাদের প্রত্যকের নগদ একাউন্টে পাঠিয়ে দিয়েছে। তারা প্রতারণার শিকার হয়েছেন তাদের নিজ নিজ একাউন্টে টাকা জমা হবার পরে। তিনি আরও বলেন, প্রতারক চক্র এ ক্ষেত্রে ০৯ দিয়ে শুরু হওয়া কম্পিউটারাইজড বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে এ প্রতারণা টি করছে যার কারণে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারছি না। বিষয়টির জন্য আমি নিজেও অনুতপ্ত। আমার অফিস থেকে এ ব্যাপারে প্রতারকদের কয়েকটি নম্বর উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...