নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত
হামলা / সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে  দেনাদার পরিবারের সন্ত্রাসী হামলায় পাওনাদারসহ একই পরিবারের ২ নারীসহ ৩ জনকে রক্তাক্ত জখমের খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা দেড় ভড়ি ওজনের ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। আহতরা হলো পাওনাদার শাহিনূর বেগম (৪৫) তার স্বামী আলী আকবর (৫২) ও মেয়ে আলেয়া বেগম (২৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।  আহতরা সংশ্লিস্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার ওই দিন দুপুরে আহত আলেয়া বেগম বাদী হয়ে হামলাকারি দেনাদার আলীনূর ও তার সন্ত্রাসী ৩ ছেলেসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত আলেয়া বেগম গনমাধ্যমকে জানায়, গত ১৪ মাস পূর্বে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মামা আলীনূর মিয়া আমার মা শাহিনূর বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা ধার নেয়। পরে অর্থলোভী পাষান্ড মামা আলীনূর মিয়া আমার মাকে ধারের টাকা না দিয়ে দীর্ঘ দিন টাকা দেই দিচ্ছি বলে  তালবাহানা করে আসছিল। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় আমার মা শাহিনূর বেগম তার পাওনা টাকা চাইতে গেলে ওই সময় পাষান্ড মামা আলীনূরের হুকুমে তার সন্ত্রাসী ৩ ছেলে আলী আজগর, ইউসুফ ও আব্দুল্লাহ এবং লেডি সন্ত্রাসী মামানি সমিরুন ও সামসুন্নাহারসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন মিলে দেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার মায়ের উপর অতর্কিত হামলা চালায়।

আমার মেয়ের চিৎকারের শব্দ পেয়ে আমার পিতা আলী আকবর ও আমি আমার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা আমাকে ও আমার পিতাকে লোহার রড ও এসএস পাইপ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারি আলী আজগর আমাকে শ্লীতাহানী করার সময় ছোট মামানি সমিরুন আমার গলায় থাকা ১ ভড়ি ওজনের চেইন ও বড় মামানি সামছুন্নাহার বেগম আমার মায়ের গলায় থাকা ৮ আনা ওজনের স্¦র্নের চেইন ছিনিয়ে নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...