নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রূপগঞ্জে ছাত্রদলের ৪ নেতা গ্রেফতার,  অস্ত্র ও ককটেল উদ্ধার
গ্রেফতার / রূপগঞ্জে ছাত্রদলের ৪ নেতা গ্রেফতার,  অস্ত্র ও ককটেল উদ্ধার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

রুপগঞ্জ  প্রতিবেদকঃ হরতাল ও অবরোধের সময় সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতানসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১২টি ককটেল, ১০ টি পেট্টোল বোমা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সোমবার (৬ নভেম্বর)  দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ ও দাউদপুর ইউনয়ন ছাত্রদল নেতা

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে ঢাকাসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা করে আসছিল গ্রেপ্তারকৃতরা।

সোমবার (৬ নভেম্বর)  ভোরে গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে ১২টি ককটেল, ১০টি পেট্রোল বোমা ও একটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মোবাইলে থাকা মেসেজ, কথোপকথন, ছবি ও ভিডিও পর্যালোচনা করে জড়িত থাকার তথ্য মিলেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, বিএনপির অবরোধে নারায়ণগঞ্জে গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনা ঘটে। রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন, ভাঙচুর এবং আড়াইহাজারের পাচরুখী এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার ভিডিও দেখে নিশ্চিত হয়েছি এসব ঘটনায় সরাসরি কারা জড়িত।

রূপগঞ্জ থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ ও মাসুদুর রহমান মাসুদ, আরিফ ও তৌহিদকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র আমরা পেয়েছি। জিজ্ঞাসাবাদে তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পৃক্ততার কথা জানিয়েছে। মোবাইলে মেসেজ অপশনে ২৮ তারিখ পরবর্তী গাড়ি পোড়ানোর ঘটনায় তাদের নির্দেশনা পেয়েছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...