নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   সোনারগাঁও ৩ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আদালতের সমন জারি  !
সমন জারি  / সোনারগাঁও ৩ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আদালতের সমন জারি  !
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সোনারগাঁয়ের দড়িকান্দী মসজিদের মিসকেইসের প্রতিবেদন দিতে বড় অংকের ঘুষ দাবী, প্রতারনা  ও জালিয়াতি কাগজ তৈরী, শুধুমাত্র ঘুষ নিতে লোক নিয়োগ ও বড় অংকের ঘুষ নিয়ে সরকারি নথি থেকে দলিল গায়েব করে প্রমান লোপাট, ঘুষের জন্য দীর্ঘদিন হয়রানী এবং শুনানী না করে আদেশ প্রদানসহ একাধিক অভিযোগে সোনারগাঁও ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার নুরে আলম, সাবেক সনমান্দী ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিপুল চন্দ্র এবং সাবেক সার্ভেয়ার নুরে আলমের শ্যালক ও  ঘুষ গ্রহন করতে নিয়োগপ্রাপ্ত  ওমেদার ইমরান হোসেন, সোনাবান বিবি, আব্দুল আউয়াল ও খলিলের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫ নং  আদালতে মামলা করেন সোনারগাঁয়ের সনমান্দি ইউপির দড়িকান্দি জামে মসজিদের পক্ষে আবুল কালাম।  আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি নারায়ণগঞ্জ কে তদন্তের নির্দেশ দেন

পরবর্তীতে সিআইডির উপ-পরিদর্শক নুরুল ইসলাম দীর্ঘদিন তদন্ত কে ঘটনার সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। গত রবিবার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সোনাবান বিবি, আব্দুল আউয়াল ও খলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং সাবেক সার্ভেয়ার নুরে আলম, সাবেক সনমান্দী ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিপুল চন্দ্র এবং সাবেক সার্ভেয়ার নুরে আলমের শ্যালক ও  ঘুষ গ্রহন করতে নিয়োগপ্রাপ্ত  ওমেদার ইমরান হোসেনকে সমন দেন  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম । যাহার পিটিশন মামলা নং-৪২৩/২২। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাকিল আহম্মেদ।

এ বিষয়ে মামলার বাদী দড়িকান্দি জামে মসজিদের পক্ষে আবুল কালাম বলেন, অবশেষে কিছুটা হলেও ন্যায়বিচার পেলাম। আশা করি,সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করা হবে। ইতিমধ্যে আসামিরা এবং তাদের প্রভাবশালী আত্মীয় স্বজন আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নেয়া হোক।

বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ কামাল হোসেন বলেন, যেহেতু এই মামলায় তিনজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম তদন্তে উঠে এসেছে এবং বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। তাই তাদের সাময়িক বরখাস্ত করা উচিৎ। যাতে সরকারি পদ পদবি ব্যবহার করে মামলায় প্রভাব বিস্তার করতে না পারে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...