নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রতিবাদ  / রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেরার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার যুবলীগ নেতা দ্বীন ইসলাম দিলিপ(৩২) কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে রূপসী- কা ন সড়কের মঠেরঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ৭ নভেম্বর মঙ্গলবার এলাকাবাসী ও মৃত ব্যাক্তির স্বজনরা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

ছেলের হত্যাকান্ড সর্ম্পকে মা বক্তব্যে বলেন, পুলিশের কাছে বার বার সাহায্য চাওয়ার পরেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। ভাই নবী হোসেন বলেন, আমার ভাই দিলিপ ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। এ নিয়ে উল্লেখিত সন্ত্রাসীরা তাকে পদ থেকে সরে যাওয়ার জন্য নানাবিধ ভয় ভীতি প্রদর্শন করে। তাই উল্লেখিত ক্ষমতাশালী সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে। মৃত দিলিপের ১০ বছরের ছেলে বলেন, আমার মতো যেন আর কেউ বাবা হারা না হয়, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই দিনে মোঃ সবুজ খান (সম্ভু) নামের এক যুবলীগ কর্মীকেও  উক্ত আসামীগন কুপিয়ে গুরুতর আহত করে। সে এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে।

পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য যে গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার মাফু আলীর বাড়ির পাশে ওত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় দিলিপের মা তাছলিমা বেগম বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার পাভেল(৩৬), পিয়াল(২৭), ইমন(২৫), বিপ্লব(২৪), আবুল হোসেন(৪৮), মেহেদীকে(২৭) নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন। তাই অপরাধিরা নির্ভিঘ্নে এলাকায় ঘুরে বেড়ানো কারণে মৃত ব্যাক্তির পরিবার ও স্বজনদের মাঝে নিরাপত্তাহীনতা ও অসন্তোষ তৈরি হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...