নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূইট্টা আবুল গ্রেপ্তার
গ্রেফতার  / মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ভূইট্টা আবুল গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বিএনপি ডাকা হরতালে যানবাহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে  বুধবার (৮ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে  গত মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুল উল্লেখিত এলাকার আব্দুল লতিফ বেপারী ছেলে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত আবুল হোসেন ওরফে ভূইট্টা আবুলের বিরুদ্ধে বন্দর থানার রুজুকৃত ১৫(৭)২০ নং মামলার ওয়ারেন্টে রয়েছে। উল্লেখ্য, গত রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  হরতাল সর্মথনে বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধসহ গাড়ী ভাংচুর করে। রাস্তা অবরোধ ও গাড়ী ভাংচুরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৫/৬ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়ার পোড়ানোর অংশ বিশেষ ৩/ ৬টুকরা ভাঙ্গা গøাস (যাহা পলাতক আসামীরা চলন্ত  গাড়ীতে ইটপাটকেল  নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে বন্দর উপজেলা বিএনপি সভাপতি/ সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে  বন্দর থানায় এ মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...