নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিস্ফোরন / গ্যাস বিস্ফোরণে মেয়ের পর বাবার মৃত্যু
বিস্ফোরন / বিস্ফোরন / গ্যাস বিস্ফোরণে মেয়ের পর বাবার মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আউখাব খালপাড়  এলাকায় জাহাঙ্গীরের তিন তলা বসতবাড়িতে  গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় আলী আহমেদ (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্নে আলী আহমেদের স্ত্রী হাসনা বানু (৫৫) ও ছেলে ওমর ফারুক (১৮) ভর্তি আছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল ইসলাম জানান, আলী আহমেদের শরীরে ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর স্ত্রী হাসুন বানু ও ১৫ শতাংশ নিয়ে ছেলে ওমর ফারুক ভর্তি আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে গত সোমবার সন্ধ্যায় ৯০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান তার ভাই সোনাউদ্দিন (৪৫)। আর গতকাল বুধবার রাত ৮টায় মারা যান মেয়ে সাহারা বেগম (২৪)।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের আউখাব খালপাড় এলাকায় জাহাঙ্গীরের তিন তলা বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, হাসনা বানু (৫৫), তাঁর স্বামী আলী আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৮), মেয়ে সাহারা বেগম (২৪) ও ভাই সোনাউদ্দিন (৪৫)। হাসনা বানুর ভাতিজা বড় ছেলে ফরমুজ আলী জানান, রূপগঞ্জের ওই বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন তাঁরা। হাসনা বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকান করেন। এ ছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

ফরমুজ আলী আরও জানান, বাসাটিতে লাইনে তেমন গ্যাস থাকে না। সেজন্য রান্নার কাজে গ্যাসের চাপ বাড়াতে ২ সপ্তাহ আগে একটি কম্প্রেসার মেশিন (দ্রুত গ্যাস বাড়ানোর যন্ত্র) লাগিয়েছেন। রাতে তারা যখন বাসায় ঘুমিয়ে ছিলেন, তখন ওই গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পরপরই প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে যান। পরে তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে ভাগ্যক্রমে পরিবারের এক সদস্য ফরমুজ আলী গার্মেন্টসে থাকায় আগুনের হাত থেকে বেঁচে যান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...