নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ১৪ নভেম্বর আমিনুল ইসলামের ২৬ তম মৃত্যুবার্ষিকী | দিনব্যাপী নানা কর্মসূচী
ক্ষনজন্মা নেতৃত্ব / ১৪ নভেম্বর আমিনুল ইসলামের ২৬ তম মৃত্যুবার্ষিকী | দিনব্যাপী নানা কর্মসূচী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  আগামী মঙ্গলবার ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিকদের পথিকৃত আলহাজ্ব আমিনুল ইসলামের ২৬ তম মৃত্যুবার্ষিকী।  স্বাধীনতার পরবর্তী কালে পরিবহণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পথিকৃত আলহাজ্ব আমিনুল ইসলাম আজও স্মরনীয় হয়ে আছে সাধারন মানুষের হৃদয়ে । এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানারকম কর্মসূচী গ্রহণ করা হয়েছে । কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ নভেম্বর বাদ ফজর পবিত্র কোরআন তেলোয়াত (খতম) , কবর জিয়ারত , ফাতেহা পাঠ , বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল । এছাড়াও মরহুম আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে বাদ আছর দেওভোগ বড় জামে মসজিদ , ১ নং বাবুরাইল জামে মসজিদ , হযরত মিন্নত আলী শাহ চিশতী (রহঃ) জামে মসজিদ , আখড়া বাইতুস শরীফ জামে মসজিদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে । মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর জৈষ্ঠ পুত্র মোঃ শফিকুল ইসলাম লিটন সকলের নিকট তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন ।

 

মরহুম আমিনুল ইসলাম বাংলাদেশ বাস শ্রমিক সমিতির সিনিয়র সহ -সভাপতি , নারায়ণগঞ্জ বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক , নারায়ণগঞ্জ ট্রাক চালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক , হযরত মিন্নত আলী শাহ চিশতি (রহঃ) মসজিদ ও মাজার কমিটির সভাপতি ছাড়াও অসংখ ধর্মীয় , মানব সেবা ও ক্রিড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন । উল্লেখ্য , প্রয়াত শ্রমিক নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম এই অঞ্চলে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কঠোর ও নিরলস চেষ্টা চালিয়ে সবার আস্থা অর্জন করেন । স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন ।

এজন্য তারা দিনমজুরের মতোই আচরণের শিকার হতেন । আমিনুল ইসলাম , এ সময় পরিবহন শ্রমিকদের সংগঠন গড়ে তুলে সবাইকে একত্রিত করেন । পরে শ্রমিকরা তাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিভাবকের মর্যাদায় আসীন রাখেন । এছাড়াও , নারায়ণগঞ্জের বেশ কয়েকটি লোডিং , আন – লোডিং পয়েন্টে শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন । এ সকল সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার লোড আন লোড কোং এসোসিয়েশন , সমাজ মালিস , বিচার ও বিরোধ মিমাংশায় তার ভূমিকা ছিল প্রশংসনীয় । তিনি একজন ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিলেন । মরহুম আমিনুল ইসলামই নারায়ণগঞ্জের প্রথম সুন্নতে খাতনা অনুষ্ঠানের প্রচলন করেন । এতিম , ছিন্নমূল ও অসচ্ছল পরিবারের শিশু কিশোরদের সুন্নতে খাতনার আয়োজন এখনো সবার মনে পড়ে । এছাড়াও বিয়ে , লেখাপড়া , চিকিৎসা , খেলাধূলাসহ নানা অনুষ্ঠানে তার সহযোগিতা ছিল সমাজ বিনির্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত । যা আজও মানুষের স্মৃতিতে অম্লান । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...