নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিককে মাদক ব্যবসায়ীর প্রান নাশের হুমকি 
হুমকি  / সাংবাদিককে মাদক ব্যবসায়ীর প্রান নাশের হুমকি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিউজ ২১ বাংলা টেলিভেশনের সাংবাদিক মো. নুর নবীকে প্রান নাশের হুমকি দিয়েছে এলাকার চিহ্নিত মাদক ও ইন্টারনেট ব্যবসায়ী আক্তার হোসেন। গত রবিবার (১২ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মাদানী নগর কাঁচাবাজারের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী রাতেই তার জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায়র সাধারন ডায়েরী করেন। যাহার নং-৭৪১।

থানার জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক নূর নবী তার কর্মস্থল নিউজ ২১ বাংলা টেলিভেশন এর সাইনবোর্ড অফিসে যাওয়ার জন্য মাদানী নগর কাচাবাজারের সামনে বিকালে রিক্সার জন্য অপক্ষো করছিল। ওই সময় বাগমারা বাজার এলাকার চিহ্নিত মাদক ও ইন্টারনেট ব্যবসায়ী আক্তার হোসেন (৩০) ঢাকা মেট্রো ল ২২-৩৬৯২ এই নাম্বারের বাইক যোগে এসে বলে ‘তুই বেশি বাইরা গেছোস, তোরে মাইরা ফেলামু’ বলে হত্যার হুমকি দিয়ে সাথে সাথেই স্থান থেকে চলে যায়।

সাংবাদিক নুর নবী বলেন, আমি বিভিন্ন ভাবে জানতে পারি যে আক্তার (৩০) ইন্টারনেট ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে। ইন্টারনেট ব্যবসা শুরুর আগেও সে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক এর মামলায় গ্রেফতার হয়েছিলো। আমি বেশ কিছু দিন যাবত এ বিষয়ে তথ্য সংগ্রহ করছিলাম। আমার ধরনা এর জন্যই আমায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত রাতে আমি সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরী করেছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...