নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জবাসির চিত্র বিনোদন কেন্দ্র সৌন্দর্যবর্ধন  লেক 
বিনোদন কেন্দ্র / উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জবাসির চিত্র বিনোদন কেন্দ্র সৌন্দর্যবর্ধন  লেক 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর মধ্যে একটি হলো সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন লেক ।
সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন সিদ্ধিরগঞ্জ খালটি অবৈধ দখল , দূষণের কারণে কালক্রমে বিলীন হতে থাকে । খালটি উদ্ধার ও পরিবেশ উন্নয়নসহ এলাকাবাসীর বিনোদনের জন্য জাইকা’র অর্থায়নে পুনঃখননসহ ল্যান্ডস্কেপিং ও সৌন্দর্যবর্ধন প্রকল্প গ্রহণ করা হয় । এ প্রকল্পের আওতায় রাস্তা , ড্রেন , খালের পাড় বাঁধাই , নাট্যমঞ্চ , নৌকা ঘাট , ভাসমান মঞ্চ , ওয়াটার গার্ডেন , ঝুলন্ত বাগান , পাবলিক টয়লেট , স্ট্রিট লাইট , সিটিং বেঞ্চ ও ফুটওভার ব্রিজ অন্তর্ভুক্ত আছে ।
খালটি সংরক্ষিত জলাধার হিসেবে কাজ করছে এবং অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য পানির প্রধান উৎস হিসেবে মুখ্য ভূমিকা পালন করছে । প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় ৯১.৮৮ কোটি টাকা । এ প্রকল্পের কাজ নভেম্বর ২০১৮ – এ শুরু হয় এবং মে ২০২২ – এ সমাপ্ত হয় ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
 নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় । পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন ।
তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...