নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   স্বাস্থ্য   হু’র দক্ষিণ এশিয়ার অ্যাডভাইজারি সদস্য হলেন ডা. স্বপ্নীল
হু’র দক্ষিণ এশিয়ার অ্যাডভাইজারি সদস্য হলেন ডা. স্বপ্নীল
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্প্রতি সংস্থাটির রিজিওনাল কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে অধ্যাপক স্বপ্নীলের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান।জানা গেছে, দক্ষিণ এশিয়া অঞ্চলের ১০ জনের মতো বিশিষ্ট বিশেষজ্ঞকে সরাসরি এই নিয়োগ প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ থেকে শুধুমাত্র অধ্যাপক স্বপ্নীলই গ্রুপটির সদস্য নির্বাচিত হয়েছেন।এই গ্রুপের সদস্যরা দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিসসহ সংক্রামক নানা রোগ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। এ ছাড়াও তারা এসব রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসায় সুলভ ও কার্যকর পন্থা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা প্রদান করাসহ নানা গুরুত্বপূর্ণ ‌বিষ‌য়ে দায়িত্ব পালন করবেন।অধ্যাপক স্বপ্নীল দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পেশাদারি দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রোঅ্যান্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি এশিয়ান প্যাসেফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের কার্যকরী কমিটিরও একজন সদস্য। অধ্যাপক স্বপ্নীল ইন্টারএকাডেমি পার্টনারশিপের স্টেম সেল গবেষণা সংক্রান্ত বিশেষ কমিটিরও অন্যতম সদস্য।হেপাটাইটিস বি ভাইরাসের ইমিউনথেরাপি সংক্রান্ত গবেষণায় অধ্যাপক স্বপ্নীল একজন পথিকৃৎ। তিনি ন্যাসভ্যাক নামক হেপাটাইটিস বি-এর থেরাপিউটিক ভ্যাকসিনটির যৌথ উদ্ভাবকদের একজন। ন্যাসভ্যাকের ফেইজ -১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান গবেষকও তিনি। এজন্য তিনি যৌথভাবে ২০১৯ সালে কিউবান একাডেমিক অব সাইন্সেস থেকে ‘প্রিমিও ন্যাশনাল’ পদকে ভূষিত হন।২০২১ সালে বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস তাকে ‘বাস গোল্ড মেডেল অ্যাওয়্যার্ড’ প্রদান করেছে। বাংলাদেশে উদ্ভাবিত এমআরএনএ কোভিড-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর প্রধান গবেষকও অধ্যাপক স্বপ্নীল। বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার তিন শতাধিক প্রকাশনা রয়েছে। এ ছাড়াও তিনি লিভার বিষয়ক ছয়টি আন্তর্জাতিক টেক্সট ও রেফারেন্স বইয়ের এডিটর। পৃথিবীর একাধিক শীর্ষস্থানীয় লিভার বিষয়ক জার্নালের এডিটোরিয়াল বোর্ডেরও অন্যতম সদস্য অধ্যাপক স্বপ্নীল।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...