নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল    |   ফতুল্লায় কলহের জেরে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে স্ত্রীর আটক   |   আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি   |   বাগবাড়ি সমাজ কল্যান সংঘের উদ্যোগে আশুরা স্মরনে মিলাদ দোয়া   |   সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত   |   আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়   |   ইউপি সদস্য ও ভাগিনার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ   |   তাজিয়া মিছিলে গভীর শোক একাত্ততা প্রকাশ করলেন জাকির খান   |   পবিত্র আশুরা কারবালা স্মরণে তাজিয়া মিছিল ইয়া হোসাইন শোকের মাতম   |   নারায়ণগঞ্জে ২০ টি নিয়োগকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চাকরী মেলা অনুষ্ঠিত   |   ৭ম শ্রেণি ছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও সন্ধান  মেলেনি   |   সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে’র শোক   |   পদ্মা সেতুর রেললাইনের পিলারের নিচে মাটি কেটে নিয়েছে   |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা
 প্রচ্ছদ   জেলার খবর   আশা এনজিও অফিসসহ চার ঘরে ডাকাতি
আশা এনজিও অফিসসহ চার ঘরে ডাকাতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে মডেল পাড়ায় বুধবার দিবাগত রাতে আশা এনজিও অফিসের দুটি কক্ষসহ চারটি কক্ষের ভাড়াটিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চারটি কক্ষ থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।
আশা এনজিও অফিসের ম্যানেজার শফিকুল কবির জানান, রাত ৩ টা থেকে ৪টা পর্যন্ত ডাকাত দল হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ওই ভবনের বিভিন্ন কক্ষে অবস্থান করে।
২০ থেকে ৩০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রতিটি কক্ষের দরজার সিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কক্ষ গুলোতে থাকা ভাড়াটিয়াদেরকে হাত পা বেঁধে এবং মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে আশা অফিসের নগদ ১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা লুটে নেয়। তা ছাড়া ওই ভবনের ভাড়াটিয়া আবুল কালামের কক্ষ থেকে নগ ২ লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার এবং
আশরাফ আলী মাষ্টারের কক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। আশা অফিসের ওই কর্মকর্তা  জানান, এ ব্যাপারে আড়াইহাজার থানায় আশা অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অ ল) মোঃ আবির হোসেন জানান, (এ রিপোর্ট লিখা পর্যন্ত)  লিখিত অভিযোগের বিষয়টি তিনি জানেন না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...