নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   আগুন পুড়িয়ে প্রেমিকাকে হত্যার চেষ্টা | প্রেমিক পলাতক
হত্যার চেস্টা / আগুন পুড়িয়ে প্রেমিকাকে হত্যার চেষ্টা | প্রেমিক পলাতক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৫ বছরের সম্পর্ক নিশ্চিহ্ন করতে প্রেমিকা রোকেয়া ইসলাম আন্নি(২২)কে গায়ে কেরোসিন ঢেলে হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে পাষন্ড প্রেমিক ইকবাল(২৭) ও তার ৩ভাইসহ সহযোগীরা। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে থানার কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিউতে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিদগ্ধার অবস্থার কোন উন্নতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আন্নির মা আমেনা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়,বন্দরের ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ইউনূস মিয়ারবাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মিয়ার মেয়ের সঙ্গে কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়াগ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ইকবাল হোসেনের বিগত ৫ বছর ধরে মন দেয়া নেয়া থেকে শুরুকরে গভীর সম্পর্ক চলছিল। ইকবাল হোসেন বিয়ের কথা বলে আন্নির সঙ্গে সকল প্রকার সম্পর্ক গড়ে তোলে। এর ধারাবাহিকতায় প্রায় সম্পাহ খানেক পূর্বে উভয়ের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। পরে বিষয়টি আন্নির পরিবারের সদস্যরা মীমাংসার জন্য ইকবালের বাড়িতে গেলে ইকবাল বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে গত ১৬ নভেম্বর বেলা দেড়টায় প্রেমিক ইকবাল আন্নিকে মোবাইল ফোনে প্রথমে তার উকিল বোনকে দিয়ে গালমন্দ করে। তাতেও আন্নি বিচলিত না হওয়ায় উপায়ন্তর না পেয়ে ইকবাল তার বাড়িতে ডেকে আনে এবং ডেকে এনে তাকেতার জীবন থেকে সরে যাওয়ার জন্য আন্নিকে চাপ সৃষ্টি করে।

এমনকি ইকবালের ভাই মিলন,কামরুজ্জামান ও সিজারসহ তার উকিল বোন (অজ্ঞাত)সকলেই আন্নিকে ভয়ভীতি দেখায়। তাতেও আন্নি ইকবালকে ছাড়তে রাজী না হলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবাল আন্নিকে জোরপূবর্ক তার রুমে নিয়ে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আতœরক্ষার্থে আন্নি ইকবালকে ধরার চেষ্টা করেও সে দৌড়ে পালিয়ে যায়।এ সময় আন্নির প্রায় শরীরের সিংহভাগ দগ্ধ হয়ে গেলে পরে ইকবালের ভাই মিলন,কামরুজ্জামান ও

সিজারসহ তার উকিল বোন (অজ্ঞাত)মিলে ধরাধরি করে আন্নিকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যায়। সেখানে তাকে দ্রæত আইসিইউতে ভর্তি করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...