নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৃত্যু / সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁয়ের পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও মোসাম্মৎ হাবিবা(২) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে এবং অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে দুই মামাতো ফুফাতো ভাইবোন হাত ধরে উঠানে খেলা করছিলো।খেলা করার কোন এক সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরবর্তীতে বিভিন্ন জায়গায় তাদের খোঁজাখুজি করা হয়।অবশেষে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পান।

পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, দুই শিশুর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...